দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতাকে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ২টায় আদালতে হাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডাক্তারি পরীক্ষা শেষে ১৫ বছর বয়সী ভিক্টিমের জবানবন্দী ৪ নং আদালতে নথিভুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা ঘটে গত ৩০ মার্চ রাতে ভিক্টিমের মায়ের অনুপস্থিতিতে। মায়ের মামার বাড়ি থেকে ফেরার পর মেয়েটি এ বিষয়টি জানালে পারিবারিক আলোচনা হয়। এরপর বুধবার (১ এপ্রিল) রাতের ঘটনায় ভিক্টিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পুলিশ আজ ভোরে অভিযুক্ত পিতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
ভিক্টিমের মা জানিয়েছেন, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তিনি পূর্বেই নিজের স্বামীর কুদৃষ্টি ও অসদাচরণের বিষয়ে অবগত ছিলেন, তবে শেষ পর্যন্ত মেয়েকে রক্ষা করতে পারেননি। অভিযুক্ত মোশাররফ হোসেন (৩৮) রাজমিস্ত্রির কাজ করতেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, এ ধরনের ঘটনা দুঃখজনক এবং সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ের চিহ্ন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজতে পাঠানো হয়েছে, ভিক্টিমের স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দী নথিভুক্ত করা হয়েছে।
এমএস/